জেলা প্রতিনিধি
নারীর গলাকাটা মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নারজু খাতুন (৩৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বৃ-আঙ্গারু গ্রামের একটি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারজু ওই গ্রামের ইসমাইল সর্দারের মেয়ে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, সকালে বৃ-আঙ্গারু গ্রামের রাস্তার পাশের একটি ক্ষেতে নারজুর গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, কে বা কারা কেন তাকে হত্যা করেছে জানা যায় নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























