নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় ট্রাকের নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু
প্রতীকী চিত্র
নেত্রকোনার পূর্বধলায় সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (১৭) নামের ট্রাকের এক হেলপার মারা গেছেন।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) ভোরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে পূর্বধলা উপজেলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিল্লাল হোসেন টাঙ্গাইল জেলা সদরের কাকুয়াচর পওলী গ্রামের হাসেম প্রামাণিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে জারিয়া থেকে বালুবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৪৪২২) শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে জাওয়ানী নামক স্থানে সড়কে দাঁড়ানো অপর একটি বালুবোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো-ট ২০-৪২১৪) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে চাপা পড়ে ওই ট্রাকের হেলপার বিল্লাল হোসেন মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে ও স্বজনদের জানানো হয়েছে। তাদের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























