শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ২৬ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৩৫, ২৭ ডিসেম্বর ২০২০
আপডেট: ২২:৩৫, ২৭ ডিসেম্বর ২০২০
নকলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সংগৃহীত ছবি
শেরপুরের নকলায় সুজন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে তিন কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পাঁচকাহনিয়া টেকনিক্যাল বিএম কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক সুজন শেরপুরের নকলার মৃত গোলাপ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে পাঁচকাহনিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, সুজন মিয়া দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আইনিউজ/বিএম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























