সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৮:১২, ২৭ ডিসেম্বর ২০২০
সীমান্তে ভারতীয় চালের চালান আটক
ফাইল ছবি
সুনামগঞ্জে ২১০০ কেজি (চাল) দেড় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় আতপ চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়েছে।
বিজিবি জানায়, ভারতীয় চোরাকারবারিদের সঙ্গে সমঝোতা করে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের এপারের একটি চক্র বিপুল পরিমাণ ভারতীয় চাল অভিনব কায়দায় বস্তা বদল করে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে নিয়ে আসছে—এমন খবর ছিল বিজিবির কাছে। খবর পেয়ে বালিয়াঘাট বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) টহল দল লালঘাট এলাকা থেকে শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে ওই চালানটি আটক করে।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় আতপ চাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত চাল সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























