বাগেরহাট প্রতিনিধি
মোংলা ইপিজেডে সুতার ফ্যাক্টরিতে আগুন
ফাইল ছবি
মোংলা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক টিম কাজ করছে।
সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬ টার দিকে ওই ফ্যাক্টরীতে তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের গুয়াংজু হুয়াস্যাং সাইন্স অ্যান্ড টেকনোলজি ফ্যাক্টরির গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে জ্বলতে থাকে। তাৎক্ষণিকভাবে ইপিজেড, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভাতে শুরু করে। কারখানার অগ্নিকাণ্ড নিন্ত্রয়ণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে তিনি জানান।
তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে। সে কারণে আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























