পাবনা প্রতিনিধি
হত্যা মামলায় বাবাসহ চার ছেলে গ্রেফতার
ফাইল ছবি
পাবনায় ইউপি সদস্য বকুল শেখ হত্যা মামলায় প্রধান পাঁচ আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আসামিদের মধ্যে বাবা এবং তার চার ছেলে রয়েছেন।
গতকাল রোববার (২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতার আসামিরা হলেন- মৃত মাখন নিকারীর ছেলে মোখলেছ (৬৪), মোখলেছের ছেলে ডালিম (৪০), আলিম (৩৭), রুবেল (৩৫), আদেশ (৩০)। তারা পাবনা পৌর সদরের অনন্ত নিকারীপাড়া মহল্লার বাসিন্দা।
র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, তার নেতৃত্বে ঢাকা জেলার সাভার থানার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও জানান, আসামিদের কাছ থেকে সাতটি মোবাইল, ছয়টি সিম কার্ড ও নগদ ৫০ হাজার ৯১৫ টাকা উদ্ধার করা হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























