ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১২ ১৪৩৩

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫০, ২৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৬:০৪, ২৯ ডিসেম্বর ২০২০

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারির মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির সাথে গোলাগুলিতে ভারতীয় এক চোরাকারবারি নিহত এবং বিজিবির এক সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার মধ্যরাতে (সোমবার দিবাগত রাত) উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।

তিনি বলেন, সোমবার দিবাগত গভীর রাতে একদল চোরাকারবারিকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। ওই সময় দুইপক্ষে গোলাগুলি হয়। এতে ভারতীয় এক চোরাকারবারি নিহত হয় এবং বিজিবির এক সদস্য আহত হন। নিহত চোরাকারবারির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এতে বিজিবির সঙ্গে তাদের গুলাগুলি হয়। ঘটনায় ভারতীয় এক চোরাকারবারি নিহত হয়েছেন।

আইনিউজ/বিএম

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়