ফেনী প্রতিনিধি
দেয়ালচাপা পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি
ফেনীতে মাটি খুঁড়ার সময় দেয়াল ধসে পড়ে হাবিবুর রহমান (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৩ জানুয়ারি) সকালে ফেনী শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার উকিল বাড়িতে মেঝে ঢালাইয়ের জন্য মাটি খুঁড়ছিলেন নির্মাণ শ্রমিকরা। হঠাৎ পাশের সীমানা প্রাচীর ধসে শ্রমিকদের ওপর পড়ে।
স্থানীয় হাবিবুর রহমান ও আরিফ হোসেন নামের দুই শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন এবং আরিফকে হাসপাতালে ভর্তি করান।
ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























