রাজশাহী প্রতিনিধি
স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করল স্বামী
সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে বালিশচাপা দিয়ে হত্যা করেছে এক ব্যক্তি। হত্যার পর তাদের লাশ ফেলে ঢাকায় পালিয়ে যায় ওই ব্যক্তি। কিন্তু পালিয়েও বাঁচতে পারেনি সে। ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
আটক ফিরোজ মণ্ডল (৩৫) পুঠিয়া উপজেলার গোপালহাটি ফকিরপাড়া এলাকার লতিফ মণ্ডলের ছেলে। হত্যাকাণ্ডের শিকার তার স্ত্রী পলি বেগম (২৩) ও পাঁচ মাসের শিশুকন্যা সুমাইয়া খাতুন।
হত্যাকাণ্ডটি সোমবার (৪ জানুয়ারি) রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খালেদুর রহমান জানান, হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ফিরোজ মণ্ডল নৈশকোচ ধরে ঢাকার উদ্দেশে পাড়ি দেন। নৈশকোচটি শনাক্ত করে তাকে আটকের চেষ্টা শুরু হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার গাবতলীর উৎসব সিনেমা হল এলাকা থেকে ডিএমপির দারুসসালাম থানা পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ফিরোজ মণ্ডল একসময় রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী এনপি এলিগেন্স পরিবহনের সুপারভাইজার ছিলেন। দুর্ঘটনায় এক পা হারান তিনি। এরপর ইজিবাইক চালিয়ে সংসারের হাল ধরেন। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়েন এ নিয়ে প্রায়ই স্ত্রীকে মারধর করতেন ফিরোজ।
তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। এ নিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন খালেদুর রহমান।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























