মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৯:১৩, ৬ জানুয়ারি ২০২১
বাড়ির পাশের ক্ষেতে মিললো মরদেহ
ফাইল ছবি
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের রাজনগর গ্রাম থেকে শনিরাম মালো (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে নিজ ঘরেই ঘুমিয়েছিলেন ওই যুবক কিন্তু সকালে বাড়ির পাশে একটি জমিতে পাওয়া গেছে তার মরদেহ। তার শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিরাম মালো রাজনগর গ্রামের মৃত হরিদাস মালোর ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা শহরের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।
নিহতের ভাতিজা বিকাশ মালো জানান, শনিবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে রাতে না খেয়েই তার চাচা শনিরাম ঘুমাতে যান। রাত ২টার দিকে তার ঘরের দরজা বাইরে থেকে (শিকল) আটকানো দেখে ঘরে ঢুকে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ি পাশে একটি জমিতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এরফান আনছারী বলেন, মরদেহের মাথা, দুই হাতের কবজিসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























