ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১১ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৩, ৭ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৩৪, ৭ জানুয়ারি ২০২১

রাজধানীতে ও-লেভেলের ছাত্রীকে ধর্ষণ শেষে হত্যা

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর ইংলিশ মিডিয়ামের ও-লেভেলের এক স্কুল ছাত্রীকে দিনদুপুরে ধর্ষণ শেষে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাজধানীর কলাবাগান এলাকায় ঘটনাটি ঘটেছে।

ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আরেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে আটক করা হয়েছে।

মারা যাওয়া স্কুলছাত্রীর মায়ের অভিযোগ, দিনদুপুরে ডেকে নিয়ে তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, ওই ছাত্রীর শরীর দেখে প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় মূল অভিযুক্তসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়