মেহেরপুর প্রতিনিধি
গাংনীতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
জয়ী মেয়র আহম্মেদ আলী
মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে সরকার দলীয় প্রার্থী আহম্মেদ আলী ৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। বর্তমান মেয়র আশরাফুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২ হাজার ৬৫১ ভোট।
শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এদিকে বিভিন্ন ভোটকেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দুপুরে বিএনপির প্রার্থীসহ চার প্রার্থী নির্বাচন বর্জন করেন।
বর্জনকারী প্রার্থীরা হচ্ছেন- বিএনপি মনোনীত প্রার্থী আছাদুজ্জামান বাবলু, স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল ইসলাম, আনারুল ইসলাম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আবু হুরাইরা।
গাংনী পৌরসভায় মেয়র পদে ৫ জন ও কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ প্রার্থী ভোটযুদ্ধে অংশ নেন। ৯টি কেন্দ্রের ৬১টি কক্ষে ভোটগ্রহণ হয়।
মোট ভোটারের সংখ্যা ২০ হাজার ৩৫৭ জন। এদের মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬০ জন এবং নারী ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৯৭ জন। এরমধ্যে ১২ হাজার ৯১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























