নঁওগা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৯, ১৬ জানুয়ারি ২০২১
নজিপুর পৌর নির্বাচনে নৌকার রেজাউল কবির চৌধুরী বিজয়ী
বিজয়ী রেজাউল কবির চৌধুরী
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল কবির চৌধুরী বিজয়ী হয়েছেন ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে আনোয়ার হোসেন ভোট পেয়েছেন ৫ হাজার ১৫০।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নজিপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৯৯৭। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ২১৫ ও নারী ভোটার ৮ হাজার ৭৮২। ৯টি ওয়ার্ডে ভোটগ্রহণের জন্য ৯টি ভোটকেন্দ্রে ৪৮টি বুথে ভোটগ্রহণ হয়।
আজ শনিবার রাত ৮টা ৪৫ মিনিটে বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন পত্নীতলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুর রহমান।
আইনিউজ/বিএম
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























