বগুড়া প্রতিনিধি
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার নিহত
দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ভ্যান
বগুড়ার শেরপুরের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এক ব্যক্তি নিহত হন। তার নাম আব্দুল খালেক (৩৯)। তিনি পিকআপ ভ্যানের হেলপার।
রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেক টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাইকল এলাকার আবুল হোসেনের ছেলে।
শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, পঞ্চগড় থেকে কাঠ বোঝাই ওই পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন। চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























