পাবনা প্রতিনিধি
আপডেট: ১৩:২৫, ১৯ জানুয়ারি ২০২১
পাবনায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলির এক যাত্রী নিহত, আহত ৫
ফাইল ছবি
পাবনার সুজানগর উপজেলা তাঁতিবন্দ ইউনিয়নের হুদারপাড়ায় ‘ঢালারচর এক্সপ্রেস’ট্রেনের সাথে ট্রলির ধাক্কায় দবির খাঁ (৫০) নামে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী ও ওসি বদরুদ্দোজা।
নিহত দবির খাঁ উপজেলার হুদারপাড়া গ্রামের মৃত ফকির খাঁর ছেলে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রেনটি ঢালারচর রেলস্টেশন থেকে রাজশাহী যাচ্ছিল। তাঁতিবন্দ স্টেশনের হুদারপাড়া এলাকায় পৌঁছলে রেললাইন পার হওয়ার সময় একটি ইটবোঝাই ট্রলিকে ওই ট্রেনটি ধাক্কা দিলে ট্রলি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজনের মৃত্যু হয়।
আর দুর্ঘটনায় আহত পাঁচজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে গ্রামবাসী জানান, ব্যস্ততম এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে কিন্তু সেখানে কোনো রেলগেট নেই। সেজন্য প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সেখানে একটি রেলগেট করার দাবি জানান তারা।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























