ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে ৩ যাত্রী নিহত, আহত ১৫
উল্টে যাওয়া বাস ‘দূরন্ত পরিবহন’
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় ‘দূরন্ত পরিবহন’নামে একটি লোকাল বাস উল্টে ৩ জন নিহত ও আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী। নিহতদের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। আহত যাত্রীদের স্থানীয় পরিবহনে করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত পুরুষের পরিচয় জানা গেলেও এখনও ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নিহত আ. রশীদ(৫৫) চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। বাসের নিচ থেকে দুইজনের ও ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার সড়ক বিভাজনের ওপর উঠে গেলে মহাসড়কের ওপরই বাসটি উল্টে যায়। অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর এ তথ্যে নিশ্চিত করেন তিনি।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























