রাজশাহী প্রতিনিধি
ভারতের মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করলেন রাজশাহীতে
ইকবাল জাফর শরীফ নামে ভারতীয় এক মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন রাজশাহীতে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
ইকবাল জাফর শরীফ রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজের ছাত্র। তার বাড়ি ভারতের মুর্শিদাবাদ জেলায়। তিনি এমবিবিএস ৫ম বর্ষের ছাত্র।
জানা গেছে, শরীফের করোনা ছুটির পর ভারতে চলে যান ইকবাল। গত ৩ দিন আগেই ফেরেন রাজশাহীতে।
বারিন্দ মেডিকেল কলেজের হোস্টেল সুপার গোলাম মাওলা জানান, ‘বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় ইকবাল জাফর শরীফ। এ সময় তার বন্ধুরা দেখতে পেয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।’
শরীফের বন্ধুমহল সূত্র দিয়ে গোলাম মাওলা আরও জানান, ‘সম্প্রতি তার বিয়ের ইংগেজমেন্ট হয়। তবে তার অন্য মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল।’
আইনিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























