নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০২, ২৩ জানুয়ারি ২০২১
ঘরের মধ্যে ছিলো বাঘের বসবাস, জানতেন না কেউ!
সংগৃহীত ছবি
পটুয়াখালীর বাউফলে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে মেছো বাঘের বসবাস ছিল। তবে জানতেন না কেউ। ওই ঘরটি পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান গৃহকর্তা, পরে সেগুলো উদ্ধার করেন বন কর্মকর্তারা।
আজ (শনিবার) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামের নজরুল তালুকদার নামে এক ব্যক্তির পরিত্যক্ত ঘর থেকে এসব বাচ্চা উদ্ধার করা হয়।
নজরুল তালুকদার জানান, সকাল ১০টার দিকে তিনি তার পরিত্যক্ত ঘর পরিষ্কার করতে গিয়ে মেছো বাঘের ৬টি বাচ্চা দেখতে পান। পরে বাচ্চাগুলো উদ্ধার করে তিনি উপজেলা বন কর্মকর্তাকে অবহিত করেন।
বাউফল উপজেলা বন কর্মকর্তা আবুল কালাম বলেন, মেছো বাঘের শাবকগুলো দশমিনার ম্যানগ্রোভ বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























