নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৯:২৮, ২৪ জানুয়ারি ২০২১
র্যাবের অভিযানে ৮৮৩ মোবাইলসহ ১০ চোরাকারবারি গ্রেফতার
গ্রেফতারকৃত ১০ চোরাকারবারি
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর রূপালী মার্কেটে অভিযান চালিয়ে ৮৮৩টি মোবাইল সেটসহ ১০ চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১০ একটি দল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে র্যাবের ১০ এর নৌবাহিনীর এনএস মো. মোমেন খাঁন মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে সোনারগাঁও থানায় হস্তান্তর করেছে।
আজ রোববার (২৪ জানুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাহাজুল ইসলাম ওরফে সাজু, কবির হোসেন, রোমান মোল্লা, মো. রাসেল গাজী ওরফে মিঠু, হাবিবুর রহমান, মো. রাজু আহম্মেদ, নবীর হোসেন, মো. শাহীন, মো. জয়নাল আবেদীন ও মো. হাবিবউল্লাহ ওরফে সোহাগ।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালি মার্কেট এলাকায় বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল এই দল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮৮৩টি মোবাইলসেটসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, র্যাব হস্তান্তরের পর গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























