বরগুনা প্রতিনিধি
নির্বাচনী প্রচারণার সময় মেয়র প্রার্থীর স্ত্রীর ওপর হামলা
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করার সময়
বরগুনা পৌরসভার স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের (জগ) নির্বাচনী প্রচারণায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এদিকে নির্বাচনী প্রচারণার সময় হামলার ঘটনায় তার স্ত্রী হেনারা বেগম (৪৫), ইভা মনি (২০) ও তামান্না লাবনীসহ (২৪) তিন নারী আহত হয়েছেন। এছাড়া শহরের বিভিন্ন স্থানে জগ প্রতীকের প্রচার মাইক ভাংচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
আজ রোববার (২৪ জানুয়ারি) দুপুরে বরগুনা প্রেস ক্লাব সড়কে এ ঘটনা ঘটে।
হামলার শিকার স্বতন্ত্র মেয়র প্রার্থীর স্ত্রী হেনারা বেগম জানান, প্রতিদিনের মতো বর্তমান পৌর মেয়র মো. শাহাদাত হোসেনের পক্ষে প্রচারণার জন্য পৌর সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে যান। বোনের দুই মেয়ে ইভা মনি ও তামান্না লাবনীসহ আরো কয়েকজন নারী সমর্থক নিয়ে প্রেস ক্লাব গলিতে গেলে মুখে রুমাল বাঁধা অজ্ঞাত কয়েকজন যুবক তাদের ওপর ডিম ছুড়ে এবং তারা তিন নারীকে পিটিয়ে আহত করে।
বিষয়টি দেখে জেলা ছাত্রলীগ সভাপতি যুবায়ের আদনান অনিক ও ছাত্রলীগ নেতা তানভীর হোসাইন তাদের উদ্ধার করেন।
জেলা ছাত্রলীগ সভাপতি যুবায়ের আদনান অনিক বলেন, ঘটনাস্থলে জটলা দেখে সেখানে গিয়ে জানতে পারি মেয়রের স্ত্রীসহ অন্যদের ওপর কেউ ডিম ছুড়ে মারে। প্রাথমিকভাবে আমি পরিস্থিতি সামালে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বরগুনার পুলিশ সুপার (সদর সার্কেল) মফিজুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























