ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ভারতীয় নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৃত মো. ছিদ্দিক মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের আদমপুর গ্রামে মো. ছিদ্দিক মিয়া (৭৫) নামে ভারতীয় এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ছিদ্দিক আদমপুর গ্রামের মৃত নুর বকসের ছেলে। তবে তিনি স্থায়ীভাবে ভারতে বসবাস করেন এবং সেখানকার নাগরিক।
স্থানীয়রা জানান, ছিদ্দিক মিয়ার পৈতৃক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। অনেক বছর আগে তিনি ভারতে চলে যান। তিনি ভারতেই স্থায়ীভাবে বসবাস করতেন। তার দুই ছেলে ভারতে এবং দুই ছেলে বাংলাদেশে বসবাস করেন। দুই ছেলের সঙ্গে দেখা করতেই তিনি কিছুদিন আগে দেশে আসেন। বুধবার ভোরে তার সন্তানরা ঘরে ঢুকে দেখতে পান সিদ্দিকের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে।
আখাউড়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিদ্দিক মিয়া আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
আইনিউজ/বিএম
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























