শেরপুর প্রতিনিধি
শেরপুরে ট্রাকের ধাক্কায় ৪ অটোযাত্রীর মৃত্যু
শেরপুরের সদর উপজেলায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক নারীসহ ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
শেরপুর সদর থানার ওসি আবদুল আল মামুন সাংবাদিকদের জানান, ‘যাত্রী নিয়ে ঝিনাইগাতী থেকে শহরে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।'
গুরুতর আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। বলে জানিয়েছেন ওসি আবদুল আল মামুন।
তিনি আরও জানান, ‘এ ঘটনায় ট্রাকটিকে আটক করা গেলেও পালিয়েছে চালক। লাশ উদ্ধার করায় যান চলাচল স্বাভাবিক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আইনিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























