ঝিনাইহদ প্রতিনিধি
আপডেট: ২০:৩৬, ১০ ফেব্রুয়ারি ২০২১
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০
সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বারবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার গড়াই পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। বাসটি বারোবাজার পার হয়ে আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর আড়াআড়ি হয়ে উল্টে পড়ে যায়। এতে সড়কটির সব ধরনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে ঘটনাস্থলের উভয় পাশে শত শত বাস ট্রাক আটকে পড়ে।
কালীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে পৌঁছে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সড়কের ওপর উল্টে পড়ে ছিল। পুলিশ ও স্থানীয়দের সহযোগীতায় বাসের মধ্য থেকে হতাহতদের উদ্ধার অভিযান চলছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























