চট্টগ্রাম প্রতিনিধি
শপথ নিলেন চসিকের নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলররা
সংগৃহীত
শপথ নিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার ওসমানী মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
চসিকের নব-নির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে ভার্চুয়ালি শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদেরকে শপথ পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শপথ নিচ্ছেন নব-নির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর থেকে ৩ লাখের বেশি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন এম রেজাউল করিম চৌধুরী।
চসিকে সাধারণ কাউন্সিলর পদে ৪১টি ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত ৩৯টি ওয়ার্ডেই বিজয়ী হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।
এছাড়া বাকি দুটি ওয়ার্ডের একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত আরো এক প্রার্থী। কাউন্সিলর প্রার্থীর মৃত্যুতে স্থগিত অপর ওয়ার্ডটির কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























