মহেশপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১০, ২৮ ফেব্রুয়ারি ২০২১
মহেশপুর পৌরসভায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
ফাইল ছবি
কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছেন মহেশপুর পৌরসভার বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে শহরের মোহাম্মদ আলীর বাড়ির সামনে থেকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
আমিরুল ইসলাম খান চুন্নু বলেন, কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। এছাড়া সমর্থকদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এমনকি প্রশাসনের সহযোগিতায় ভোট দিচ্ছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা।
জানা গেছে, মহেশপুর পৌরসভায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ২১০ পুলিশ, ১৯৮ আনসার ও তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা ছিল।
এই পৌরসভায় মেয়র পদে চারজন প্রতিদ্বন্দিতা করছেন। এখানে ভোটার রয়েছেন ৪০ হাজার ৫৭৭ জন। ৯ ওয়ার্ডে ২১ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























