চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৩, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৫, ৬ মার্চ ২০২১
আপডেট: ১৭:৫৫, ৬ মার্চ ২০২১
ইমোতে গ্রুপ খুলে নিতেন ইয়াবার অর্ডার
ছবি: সংগৃহীত
মাদক ব্যবসার অভিনব কৌশল হিসেবে বেছে নিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যম ইমো। ইমোতে গ্রুপ খুলে নিতেন ইয়াবার অর্ডার, এরপর করতেন সরবরাহ। তবে এবার আর শেষ রক্ষা হলো না। ধরা পড়লো পুলিশের জালে।
চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে, শুক্রবার রাতে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মাসুম পারভেজ ও মো. হারুন।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে থেকে মাসুম ও তার সহযোগী হারুনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৮৯টি ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
ওসি বলেন, মাসুম পারভেজের বিরুদ্ধে আগেরও মাদকের দুটি মামলা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিতে ইমোতে গ্রুপ খুলে ইয়াবা বিক্রি করতেন তিনি। তার সঙ্গে আরও একটি দল রয়েছে, যারা ইমোতেই ইয়াবার অর্ডার নেয়। তাদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























