সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ৬ মার্চ ২০২১
বাড়ি থেকে শিশু চুরি: যা বললেন গ্রেফতার রানী
বামে গ্রেফতার রানী খাতুন
সিরাজগঞ্জে বাড়ি থেকে চুরি হওয়া ২১ দিনের শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এর সাথে জড়িত ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদের সময় উঠে এসেছে শিশু চুরির কারণ।
শনিবার (৬ মার্চ) রাত ৭টার দিকে সিরাজগঞ্জ সদর থানায় এক সংবাদ সম্মেলন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম। তিনি বলেন, সন্তানের অভাব পূরণ করতেই শিশু চুরি করেছিল গ্রেফতার রানী খাতুন।
পুলিশ সুপার বলেন, ‘কামারখন্দ উপজেলার চৌবাড়ি ডিগ্রি কলেজ থেকে বিএ পাশ করা রানী খাতুনের ১৪ বছর আগে বিয়ে হয় কামারখন্দ কৃষি কারিগরি কলেজের কর্মচারী শহিদুল ইসলামের সঙ্গে। তাদের ১৪ বছরের বিবাহিত জীবনে ৭ মাস আগে একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার কিছু সময় পরই মারা যায়। সন্তানের অভাব পূরণ করতে শিশু চুরির পরিকল্পনা করে রানী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানী খাতুন স্বীকার করেছেন। তবে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, শিশু চুরির সঙ্গে কোনো চক্র কাজ করছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে শিশুর চুরির ঘটনায় রানী খাতুনের বাবা আনোয়ার হোসেনকেও (৫৫) গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
এর আগে শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি মহল্লার শহিদুল ইসলাম ও ফরিদা দম্পতির ২১ দিনের সন্তান নিজ বাড়ি থেকে চুরি হয়। বিকেল ৪টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বেসরকারি আভিসিনা হাসপাতালের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের হাসপাতাল থেকে মাহিম এবং ২৭ ফেব্রুয়ারি সামিউল নামের দুই শিশুকে চুরি করা হয়। ২৭ ফেব্রুয়ারি রাতেই দুই শিশুকে উদ্ধার করে পুলিশ। যার মধ্যে ২৩ দিন বয়সের মাহিমকে মৃত অবস্থায় পাওয়া যায়। জীবিত উদ্ধার হওয়া শিশু সামিউলের বয়স মাত্র ৬ ঘণ্টা।
আইনিউজ/এসডিপি
সংশ্লিষ্ট খবর-
সিরাজগঞ্জে আবারও শিশু চুরি
সিরাজগঞ্জে বাড়ি থেকে চুরি হওয়া শিশু উদ্ধার
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























