খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ৭ মার্চ ২০২১
দেড় লাখ শিশুর কণ্ঠে বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণ
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দৃশ্য। ছবি: সংগৃহীত
খুলনায় আজ রোববার এক লাখ ৫০ হাজার ১৫১ জন শিশুর কণ্ঠে ধ্বনিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাইল্ড ইন্টেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় এ ভাষণ উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান হবে।
খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় জুম ওয়েবিনারের মাধ্যমে বয়রার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে দুপুর ২টায় খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার এক হাজার ৫০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিশুরা যুক্ত হবে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি থেকে অন্যূন ১০০ শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) যুক্ত থাকবে।
জেলা প্রশাসক বলেন, মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ শিশু এবং একই সঙ্গে পুরো জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত এক লাখ ৫০ হাজার শিশু বঙ্গবন্ধুর (ক্ষুদে শিক্ষার্থী) কণ্ঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ ধ্বনিত হবে।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























