চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:০২, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৯, ৮ মার্চ ২০২১
আপডেট: ১৫:১৯, ৮ মার্চ ২০২১
ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সংঘর্ষে নিহত ইমন
চট্টগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ইমন নামে একজন নিহত হয়েছেন। রোববার (৭ মার্চ) রাত ১০টায় নগরীর বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমন একই এলাকার মুক্তিযোদ্ধা কলোনির নুর কাশেমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে ইমনের ছোট ভাইয়ের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। বিষয়টি থানায় অভিযোগ করেছিলেন ইমন। এর জের ধরে রোববার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে ইমনকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ছুরিকাঘাতে আহত ইমন নামে একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে জড়ানো উভয়পক্ষই স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা।
আইনিউজ/আরআর
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























