নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪১, ১০ মার্চ ২০২১
বসুরহাটে দু’পক্ষের সংঘর্ষ: ৯৮ জনের নামে মামলা
মঙ্গলবার বিকেলের ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মঙ্গলবার আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত আরও দেড়শ জনকে।
পুলিশের কাজে বাধা, পুলিশকে আহত করা, রাস্তায় ব্যারিকেড দেয়া ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করায় উপ-পরিদর্শক (এসআই) জাকির বাদী হয়ে বুধবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে বসুরহাটে আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ১১ জন গুলিবিদ্ধসহ আহত হন প্রায় ৫০ জন। এদের মধ্যে আলাউদ্দিন (৩২) নামে একজন মারা যান।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় নিহত সিএনজিচালক আলাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে এখনো (দুপুর ২টা) পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ঘটনায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























