ফেনী প্রতিনিধি
সপরিবারে করোনায় আক্রান্ত সাংসদ নিজাম হাজারী
স্ত্রী ও কন্যার সাথে নিজাম উদ্দিন হাজারী
সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও ফেনী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান একে শহীদুল্লাহ্ খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শনিবার সন্ধ্যায় নিজাম হাজারী ও তার স্ত্রী নূরজাহান বেগম নাসরিন এবং তাদের একমাত্র কন্যা স্নিগ্ধা হাজারীকে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী, ফেনীর সর্বস্তরের জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নিজাম হাজারী।
তিনি জানান, বিষয়টি নিয়ে এমপির পক্ষ থেকে প্রচারণা কিংবা মিলাদ মাহফিলের আয়োজন করতে নিষেধ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























