নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৪:২৯, ১০ এপ্রিল ২০২১
নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু দাঁড়াল ১৮৩ জনে
করোনাভাইরাস
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। এতে করে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।
একই সময় জেলাটিতে আক্রান্ত হয়েছেন আরও ১১৮ জন। ফলে মোট আক্রান্ত দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৯ হাজার ৩১১ জন।
২৪ ঘণ্টায় মৃতুদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় একজন ও সোনারগাঁয়ে একজন। শনিবার (১০ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৯৫ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৯ জন, সদরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৪ জন, বন্দরে মারা গেছেন ৭ জন ও আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮২১ জন।
আইনিউজ/এসডিপি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























