নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১৫, ১১ এপ্রিল ২০২১
নিষিদ্ধ জেএমবির ভারপ্রাপ্ত আমির গ্রেফতার
জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ভারপ্রাপ্ত আমির রেজাউল হক ওরফে রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) দুপুরে তাকে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)।
গ্রেফতার রেজা তানভির মাহমুদ ওরফে শিহাব ওরফে আহনাফ নামেও পরিচিত।
ইউএনবি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার দুপুরে বাড্ডায় ডিএমপির যুগ্ম কমিশনার এম ইলিয়াস শরীফের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
ইলিয়াস শরীফ জানান, জঙ্গি সংগঠনটির দাওয়াহ ও বায়তুলমাল বিভাগেরর প্রধান ছিল রেজাউল। জেএমবি’র শীর্ষস্থানীয় নেতার নির্দেশনা অনুযায়ী, সারাদেশে জিএমবি কার্যক্রম পরিচালিত করতো সে।
এরআগে ২০০৫ সালে সিরিজ বোমা হামলায় সংশ্লিষ্টতার কারণে তাকে গ্রেফতার করা হয়। এরপর ২০১৭ সালে জামিন হয় তার। সিটিটিসি’র দেওয়া তথ্যানুযায়ী, রেজাউল সংগঠনটির একমাত্র শুরা সদস্য।
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























