নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২:১২, ২৭ জুন ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে আরও ১০ মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা একটু কমেছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এখানে ১০ জন মারা গেছেন।
চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে ২৯৭ জনের মৃত্যু হলো। ১৯ জনের পর প্রতি ২৪ ঘণ্টায় ১২ থেকে ১৮ জন পর্যন্ত মারা গেছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১০ জনে নেমেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। তার বাড়ি নাটোর। এছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক অন্যান্য জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন।
বাকি আটজনের মধ্যে রাজশাহীর অন্য তিনজন, নাটোরের তিনজন এবং চাঁপাইনবাবগঞ্জের দুইজন করোনার উপসর্গে মারা গেছেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ জন। রবিবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৩৪ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৩৫৭টি।
আইনিউজ/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























