জামালপুর প্রতিনিধি
আপডেট: ২৩:৫২, ১১ আগস্ট ২০২১
জামালপুরে গলায় আপেলের টুকরা আটকে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় গলায় আপেলের টুকরা আটকে হযরত আলী নামে দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার পাথর্শী ইউনিয়নের বানিয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
জানা গেছে, শিশুটির নানাবাড়ি ইসলামপুর উপজেলার বানিয়াবাড়ি গ্রামে। গত কয়েক দিন আগে মা-বাবার সাথে সে নানাবাড়িতে বেড়াতে যায়। আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটি একটি আপেল খাচ্ছিলো। এ সময় আপেলের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মহসীনা বেগম গণমাধ্যমেকে বলেন, শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।
অপরদিকে শিশুটির মর্মান্তিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আইনিউজ/আবু সায়েম/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























