রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট: ১১:১৯, ২১ সেপ্টেম্বর ২০২১
রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কমিটির পরিচিতি সভা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মডেল সরকারি স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিপক কুমার রায়।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান বাবলু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সহ সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক এডভোকেট নাসিরুল ইসলাম নাসির, উপ-প্রচার সম্পাদক আবু সাঈদ সোহেল।

এ ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, পৌর আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা আহমেদ হোসেন বিপ্লব প্রমুখ।
সভায় আওয়ামী লীগ নেতা ইমরান আলী ও খায়রুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। সভা সঞ্চালনা করেন আ'লীগ নেতা তাজউদ্দিন ও প্রশান্ত বসাক।
আইনিউজ/হুমায়ুন কবির/এসডি
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























