ঢাকা, শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৪ ১৪৩৩

যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১১:০৭, ৯ মার্চ ২০২৩

যশোরে খেজুরের রস খেয়ে হাসপাতালে ভর্তি ১০ জন 

ছবি- ইয়ানুর রহমান

ছবি- ইয়ানুর রহমান

যশোরের ঝিকরগাছায় খেজুরের রস খেয়ে দুই পরিবারের ১০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার (৮ মার্চ) তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন উপজেলার অমৃতবাজার গ্রামের জোহর আলীর স্ত্রী ইসমিন (২৫), শুকুর আলীর ৫ বছরের শিশু জুনায়েদ, আক্তার হোসেনের স্ত্রী রোকেয়া (৪০), বৃদ্ধ আহম্মদ আলী (৬৫), ইমরান (২৪), ইয়াসিন (২৮), আব্দুর সামাদের স্ত্রী রওশন আরা (৪০), গৃহবধূ শিউলি (১৮), আক্তার আলীর শিশু কন্যা বিথি বিথী (৮) ও আহাদ (৪০)।

শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তবে অপর একটি সূত্রের দাবি-হাসপাতালে ভর্তির কিছু সময় কোনো কিছু না জানিয়ে কেউ কেউ পালিয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়