চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ১৩ এপ্রিল ২০২৩
চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে ৬ জন নিহত
বাসের ধাক্কায় একেবারে দুমড়ে মুছরে গেছে অটোরিকশাটি।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়খালী এলাকায় এ ঘটনা ঘটে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, বাস-অটোরিকশার সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কতজন মারা গেছে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, আরকান সড়কের রায়খালী এলাকায় একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এখনো নিহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
আই নিউজ/এইচএ
আরও পড়ুন
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
সর্বশেষ
জনপ্রিয়
























