ইয়ানূর রহমান, যশোর
যশোরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীসহ ২ জনের মৃ ত্যু
দুর্ঘটনায় নি হ ত সাগর ও রাজু। ছবি- আই নিউজ
যশোরের কেশবপুরে যাত্রীবাহী ট্রেকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে চুকনগর ভায়া নওয়াপাড়া সড়কের কলাগাছি বাজারের পাশে আড়খালি নামক স্থানে ঔ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের দীপক মণ্ডলের কলেজ পড়ুয়া ছেলে দিপু মন্ডল ওরফে সাগর (২৩) এবং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মৃত আকবর হোসেন আকোর ছেলে রাজু আহমেদ (২৬)।
এলাকাবাসী জানান,দীপু মন্ডল ওরফে সাগর ও রাজু আহমেদ চুকনগর থেকে মোটরসাইকেলযোগে কেশবপুরের কলাগাছি বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আড়খালি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ট্রেকারের সঙ্গে মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সাগর মন্ডল ও আরোহী রাজু আহমেদ ঘটনাস্থলে মারা যান।
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন বলেন, দিপু মন্ডল ওরফে সাগর খুলনার একটি কলেজে পড়াশোনা করতেন। বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হওয়ায় স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার সহকারী পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- কোরবানি ঈদ কত তারিখে ২০২৬ সম্ভাব্য তারিখে নতুন আপডেট
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- বাংলাদেশে ঈদ কবে ২০২৬ সম্ভাব্য তারিখ ঘোষণা
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024
























