আই নিউজ ডেস্ক
তারেক রহমানের সঙ্গে দেশে এলো পোষা বিড়াল ‘জেবু’
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বাংলাদেশে এসেছে তাঁর পরিবারের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’।
বৃহস্পতিবার দুপুর ১২টার পর বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে ‘জেবু’র একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করা হয়।
সাইবেরিয়ান জাতের লোমশ এই বিড়ালটি মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পোষা। চলতি বছরের শুরুতে তারেক রহমানের মোবাইল ফোনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা ‘জেবু’র একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবির মাধ্যমেই প্রথমবার আলোচনায় আসে বিড়ালটি।
পরবর্তীতে ‘জেবু’র আরও কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশেষ করে তরুণ প্রজন্ম ও বিড়ালপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল তৈরি হয়।
বিড়ালটির এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা নিয়ে এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “বিড়ালটি আমার মেয়ের। কিন্তু এখন এটি সবার বিড়াল হয়ে গেছে। আমরা সবাই এটিকে খুব ভালোবাসি।”
এদিকে, তারেক রহমানের দেশে ফেরার কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘জেবু’র নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ আত্মপ্রকাশ করে। পেজটি ইতোমধ্যেই অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ইএন/এসএ
- বরিশালে সন্ধ্যা নদীতে জেলের জালে ধরা পড়লো হাঙর
- বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ ফলাফল : নৌকা ৮৭৭৫৩, হাতপাখা ৩৪৩৪৫
- কুষ্টিয়া জেলার সকল গ্রামের নামের তালিকা
- প্রেমের টানে বরিশালে, ‘দেশি প্রেমিকের’ হাতে মার খেয়ে পালালেন ভারতীয় প্রেমকান্ত
- কুড়িয়ে পাওয়া পাঁচ লক্ষ টাকার প্রকৃত মালিককে খুঁজতে এলাকায় মাইকিং
- সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা স্বপ্ন-সোহাগী ঠাকুরগাঁওয়ের গর্ব
- দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছেন
- চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কর্মচারীরা
- গাজীপুর সিটি নির্বাচন প্রাপ্ত ফলাফল
- নির্বাচন ফলাফল লাইভ ২০২৪ | BD election result 2024

























