Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬,   চৈত্র ৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৩, ১৯ মার্চ ২০২৬

উত্তরায় অটোরিকশা চালকের অসদাচরণ, যাত্রীকে হেনস্তার অভিযোগ

এআই প্রযুক্তি দ্বারা তৈরি প্রতীকী ছবি।

এআই প্রযুক্তি দ্বারা তৈরি প্রতীকী ছবি।

রাজধানীর উত্তরায় এক অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীকে হয়রানি ও মৌখিকভাবে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক একটি পোস্ট দিয়েছেন এক আদিবাসী নারী। বৃহস্পতিবার বিকেলে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মেট্রোরেল স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী জানান, তিনি উত্তরা ১৪ নম্বর থেকে একটি অটোরিকশায় ওঠেন। কিছুদূর যাওয়ার পর বারো-তেরো নম্বর মোড়ে এসে চালক এক পায়ে নিজের অটোরিকশা চালাতে চালাতে অন্য একটি রিকশা ঠেলে নিতে শুরু করেন। বিষয়টি প্রথমে সাময়িক ভেবে কিছু বলেননি তিনি। তবে পরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখে চালককে সঠিকভাবে গাড়ি চালানোর অনুরোধ করেন।

এতে চালক উল্টো প্রশ্ন করেন, “আপনার কোনো সমস্যা হচ্ছে?” জবাবে যাত্রী জানান, এতে তার সমস্যা হচ্ছে এবং চালককে অনুরোধ করেন—তিনি যেন একটি রিকশা নিয়েই যাত্রা সম্পন্ন করেন। এর পরপরই চালক রিকশা থামিয়ে তাকে নেমে যেতে বলেন।

যাত্রী নেমে অন্য রিকশা নেওয়ার প্রস্তুতি নিলে চালক ভাড়া দাবি করেন। ভুক্তভোগী ভাড়া দিতে অস্বীকৃতি জানালে ওই চালকসহ আরেকজন চালক রিকশা আটকে রেখে তাকে মৌখিকভাবে হেনস্তা করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শারীরিকভাবে আক্রমণের আশঙ্কাও তৈরি হয়।

এসময় পথচারী এক ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং চালকদের সরে যেতে বলেন। পরে ভুক্তভোগী অন্য একটি রিকশায় করে মেট্রোরেল স্টেশনে পৌঁছান।

ঘটনার পরও ওই সময়ের অপমানজনক মন্তব্য তার মনে গভীরভাবে দাগ কেটে আছে বলে জানান তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এবং এ ধরনের হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ইএন/এসএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়