নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫২, ২৯ জুলাই ২০২৬
বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: নাসীরুদ্দীন পাটোয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, হামলার ঘটনায় জড়িতদের বিচার ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি অভিযোগ করেন, ১৪৪ ধারা জারির অজুহাতে এনসিপির কর্মসূচিতে বাধা দেওয়া হলেও অন্য রাজনৈতিক সংগঠনকে মিছিল করার সুযোগ দেওয়া হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে হবিগঞ্জের কামাইছড়া পুলিশ ক্যাম্পে জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে এনসিপির নেতারা লিখিত অভিযোগ দাখিল করেন। এসময় পুলিশ ক্যাম্প থেকে নাসির উদ্দীন পাটোয়ারি সাংবাদিকদের বলেন “আমরা সরকারের কাছে জানতে চাই, ১৪৪ ধারা জারি থাকলে ছাত্রদল ও যুবদল কীভাবে বিজয় উল্লাস মিছিল করল? অথচ আমাদের ১৪৪ ধারা জারি হওয়া এলাকায় যেতে দেওয়া হয়নি। পুলিশ আমাদের চারদিক থেকে আটকে রেখেছে। একই সঙ্গে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদের ঘিরে রেখেছে।”
নাসীরুদ্দীন পাটোয়ারী জানান, হামলার ঘটনায় তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “পুলিশ জানিয়েছে, রাতের মধ্যেই জিডি সম্পন্ন করা হবে। ১৪৪ ধারা জারি থাকায় আমরা পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল স্থগিত করেছি। তবে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছি। আজকের জন্য কর্মসূচি এখানেই শেষ করছি।”
তিনি আরও বলেন, “আমাদের আহত নেতাকর্মীদের ন্যায়বিচার, ক্ষতিপূরণ এবং হামলার সঙ্গে জড়িতদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পরবর্তী কর্মসূচি যথাসময়ে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “আজ বাংলাদেশ সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে। হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচার হলে তবেই বোঝা যাবে, দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থা এখনো কার্যকর রয়েছে।”
মামলায় অভিযুক্তদের বিষয়ে তিনি বলেন, “এ পর্যন্ত ১১ জনের নাম উল্লেখ করে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।”
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























