সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি
আমিরাতে আরও সহজ হলো ভিসা প্রক্রিয়ার কাজ
আমিরাতে আরও সহজ হলো ভিসা প্রক্রিয়ার কাজ
সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্ক পারমিট এবং রেসিডেন্সি ভিসা অর্জনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস প্রসেস করার সময়সীমা এখন ৩০ দিন থেকে কমিয়ে ৫ দিন করা হয়েছে।
গত মঙ্গলবার (১১ জুন) আমিরাত জুড়ে শ্রম মন্ত্রণালয়ের (MOHRE) ওয়ার্ক বান্ডেল প্ল্যাটফর্মের দ্বিতীয় পর্ব চালু হওয়ার পর এ ঘোষণা আসে।
বেশ কয়েকটি সরকারি মন্ত্রণালয় এবং ফেডারেল কর্তৃপক্ষ এই মর্মে একটি সমন্বিত প্ল্যাটফর্মে এসেছে যা কোম্পানির মালিক এবং প্রাইভেট সেক্টরের জন্য নতুন কর্মচারী নিয়োগ এবং বিদ্যমান কর্মীদের জন্য ওয়ার্ক পারমিট নবায়ন প্রক্রিয়াকে সহজতর করবে।
উল্লেখ্য, এর প্রথম পর্যায়টি এপ্রিল মাসে দুবাইতে চালু করা হয়েছিল এবং এখন সাতটি আমিরাতেই কার্যকর করা হচ্ছে। ওয়ার্ক বান্ডেলের দ্বিতীয় পর্যায়ের এই কার্যক্রম আমিরাতের প্রায় ৬ লাখ কোম্পানি এবং ৭০ লাখেরও বেশি অভিবাসী কর্মীর সহায়ক হবে।
সরকারের মানবসম্পদ ও আমিরাতিকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তৃতীয় ধাপে এতে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। প্রাইভেট কোম্পানি এবং কর্মীরা আপাতত শুধুমাত্র ওয়ার্ক বান্ডেলের ওয়েবসাইটে এ জন্য অ্যাক্সেস করতে পারবেন তবে শীঘ্রই এ সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ চালু করা হবে।
আই নিউজ/এইচএ
- ডিভি লটারি আবেদনের নিয়ম
- অস্ট্রেলিয়া ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন করবেন যেভাবে
- লন্ডনের ওয়ার্ক পারমিট ভিসা তথ্য ২০২৩
- বিনা খরচে জার্মানি ওয়ার্ক ভিসা ২৬ হাজার কর্মী নিচ্ছে জার্মানি
- ইউরোপ যাওয়ার আগে যা জানা প্রয়োজন
- গ্রিসে নিখোঁজের দেড় মাসেও খোঁজ মিলেনি হবিগঞ্জের ওয়াহিদ আলীর
- বিদেশে বসে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: আমিরাতে তথ্যমন্ত্রী
- স্বচ্ছতা আনতে উন্মুক্ত লটারীর মাধ্যমে ভাতা কার্ডের তালিকা তৈরি
- মালয়েশিয়া কোম্পানি ভিসা এবং ফ্রি ভিসা সুবিধা অসুবিধা
- ৬ লাখ টাকা বেতনে আইসল্যান্ড যাওয়ার সুযোগ Ireland Work Permit Visa














