বিশ্ব
প্রকাশিত: ১৬:৪৩, ৫ জুলাই ২০২০
৮১তম জন্মদিনে মিলিন্দর মায়ের ১৫ পুশআপ!
গত বছর মে মাসে ছেলের সঙ্গে দিয়েছিলেন ১৬টা পুশআপ। অভিনেতা ও মডেল মিলিন্দ সোমানের মা ঊষা সোমান এ বছর নিজের ৮১তম জন্মদিন উদযাপন করলেন ১৫টি দিয়ে।
মিলিন্দ সোমান তার ফিটনেসের জন্য তুমুল জনপ্রিয়। তার গোটা পরিবারই ফিটনেস সচেতন।
ঊষা সোমান ৩ জুলাই জন্মদিন পালন করেন। মিলিন্দ পুশআপের ভিডিও পোস্ট করেছেন এই রবিবার।
তিনি ক্যাপশনে লিখেছেন, ‘৩ জুলাই ২০২০। লকডাউনে ৮১ বছর বয়সী তার জন্মদিন উদযাপন করছেন।’
অর্জুন রামপাল এই ভিডিও দেখে লিখেছেন, ‘শুভ জন্মদিন মাই। আপনি অবিশ্বাস্য।’
স্কটল্যান্ডে জন্ম নেওয়া মিলিন্দ সোমানের বেড়ে ওঠা ভারতে। দেশটিতে সুপার মডেল হিসেবে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ফিটনেস সম্পর্কে ছেলেবেলা থেকে তার সচেতনতা তৈরি হয় এই মায়ের জন্যই।
আরও পড়ুন
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর
- দিনাজপুরের ডাক্তারদের তালিকা
সর্বশেষ
জনপ্রিয়

























