আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০:১৪, ১৭ মে ২০২১
যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছয় লাখ ছাড়াল
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক তালিকায় আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে রয়েছে দেশটি।
এদিকে দেশটিতে করোনায় মৃত্যু এরই মধ্যে ৬ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২৮৯ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৬ লাখ ১৪৭ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটার থেকে জানা গেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ হাজার ৮৩৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ প্রায় ৩ কোটি ৩৭ লাখ ১৬ হাজারে দাঁড়িয়েছে।
সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকলেও জোরদার টিকাদান কর্মসূচির ফলে পরিস্থিতির অনেকটা লাগাম টেনে ধরতে সক্ষম হয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে দেশটি বিশ্বের অন্যতম সফল দেশ।
উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ১৬ কোটি ৩৭ লাখ ১৭ হাজার ৭৬০ জনের দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ৩৩ লাখ ৯৩ হাজার ৩৩৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৪ কোটি ২১ লাখ ৬২ হাজার ৫৯০ জন।
বর্তমানে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু অর্ধেকই হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৪ হাজার ৯২ জন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























