কলকাতা প্রতিনিধি
শুভেন্দুই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার ব্রিগেডে শপথ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার বিজেপির ২০৭ জন বিজয়ী বিধায়কের সঙ্গে বৈঠকের পর তাঁর নাম ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
ভোটের ফল ঘোষণার পর থেকেই বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে ছিলেন শুভেন্দু। শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিজেপি বিধায়কদলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়।
বৈঠক শেষে অমিত শাহ বলেন, “পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল এবং প্রতিটি প্রস্তাবেই একটিই নাম ছিল। দ্বিতীয় কোনও নাম না আসায় শুভেন্দু অধিকারীকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হচ্ছে।”
নতুন সরকার গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে শুভেন্দু অধিকারী শিগগিরই রাজভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাবেন বলে জানা গেছে।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিধায়কদলের নেতা নির্বাচনের জন্য অমিত শাহকে প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেয়। তাঁর সঙ্গে সহকারী পর্যবেক্ষক ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তাঁদের উপস্থিতিতেই পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
রাজ্যের রাজনৈতিক অঙ্গনে শুভেন্দুর উত্থান আরও দৃঢ় হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক নির্বাচনী জয়ের মাধ্যমে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে তিনি মমতা ব্যানার্জিকে পরাজিত করেন। এবারের নির্বাচনেও নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয় পান শুভেন্দু। বিশেষ করে ভবানীপুরে মমতার বিরুদ্ধে ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় তাঁর রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























