ঢাকা, বৃহস্পতিবার   ৩০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৭ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ৩০ এপ্রিল ২০২৬

৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আগামী ৬ মে থেকে পুনরায় চালু হচ্ছে। এর ফলে প্রায় দেড় বছর ধরে চলা ভিসা জটিলতা ও অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, দুই দেশের সরকারি পর্যায়ে চলমান আলোচনা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ও কূটনৈতিক নানা কারণে এতদিন ট্যুরিস্ট ভিসা কার্যক্রম স্থগিত ছিল।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ৬ মে থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার দুই থেকে তিন দিনের মধ্যেই ভিসা প্রদান কার্যক্রমও চালু করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন করে ভিসা কার্যক্রম চালু হওয়ায় বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতে ভ্রমণের সুযোগ বাড়বে। একই সঙ্গে দুই দেশের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সুত্র: দৈনিক আজাদী

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ