আন্তর্জাতিক ডেস্ক
কলকাতায় নেমেই দক্ষিণেশ্বরে পুজো অমিত শাহের
চূড়ান্ত হতে পারে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা আরও জোরালো হয়েছে। শুক্রবার সকালে কলকাতায় পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি যান দক্ষিণেশ্বর কালী মন্দিরে। সেখানে পূজা-অর্চনা শেষে নিউ টাউনের একটি হোটেলে যান তিনি।
শুক্রবার বেলা ১১টার পর শাহর বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ নেতা। তাঁদের মধ্যে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য।
বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে।
নিউ টাউনের হোটেলে বিজেপির জয়ী প্রার্থীদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়েছে। বৈঠকের আগে সেখানে উপস্থিত থাকতে পারেন শাহ। জানা গেছে, শুক্রবার রাতেও ওই হোটেলেই অবস্থান করবেন তিনি।
শনিবার সকালে সেখান থেকে সরাসরি যাবেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে অনুষ্ঠিত হবে নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অমিত শাহকে। এ কাজে তাঁকে সহায়তা করবেন মোহন চরণ মাঝি।
বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, নির্বাচনের পর নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকের মাধ্যমেই পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়। এবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে যাচ্ছে বলে সেই দলনেতাই রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হবেন।
ফলে শুক্রবারের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা। সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
























