ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৯, ১৮ জুলাই ২০২০

সোমবার করোনা ভ্যাকসিনের পরীক্ষার ফল প্রকাশ করবে অক্সফোর্ড

করোনাভাইরাসের এখন পর্যন্তও সফল কোনও প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়নি। গুবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এখন পর্যন্ত বিশ্বে তৈরি দুই শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে ১৫টির।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের ভ্যাকসিন মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার ফল আগামীকাল সোমবার (২০ জুলাই) প্রকাশিত হবে।

চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যানসেটে তা প্রকাশিত হবে। খবর রয়টার্সের।

এরই মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিনটির বড় আকারে মানবদেহে পরীক্ষার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনও প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেননি।

ল্যানসেট-এর এক নারী মুখপাত্র বলেন, আমরা আশা করছি চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। এই প্রতিবেদনটি জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়