ঢাকা, বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৯ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৩, ১৮ জুলাই ২০২০

২০ মিনিটেই করোনা শনাক্তের ফলাফল!

করোনাভাইরাস নিয়ে গবেষণা থেমে নেই। গুবেষণা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার একদল গবেষক তো মাত্র ২০ মিনিটেই করোনা পরীক্ষা করা সম্ভব বলে ঘোষণা দিয়েছে। 

পরীক্ষাটির উদ্ভাবকরা সরকারি সহায়তার আশা করছেন সরকারি সহায়তা পেলে তারা করোনা পরীক্ষা করার উপকরণের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবেন। 

মোনাস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, তারা মানুষের রক্ত পরীক্ষার মাধ্যমেই ২০ মিনিটের মধ্যে বলে দিতে পারছেন করোনা শনাক্তের ফলাফল।

এসিএস সেন্সরস জার্নালে প্রকাশিত গবেষণায় গবেষকরা বলেন, ‘কতটা দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ছে, কতটা অল্প সময়ের মধ্যে একে চিহ্নিত করা যাচ্ছে এমন বিবেচনা থেকেই দীর্ঘমেয়াদি চাহিদার কথা মাথায় রেখে এ গবেষণা করা হয়েছে।’ 

নতুন এ পদ্ধতিতে ঘণ্টায় অনেক রোগীর সংক্রমণ পরীক্ষা করা সম্ভব হবে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়